NEW SYLLABUS BASED ON NEP 2020
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম অনুসারে স্নাতক স্তরে 2nd Semester এর MDC-02T/MDC-02: Gender Studies কোর্সের জন্য
Book Title: লিঙ্গ অধ্যয়ন: সমাজ, ক্ষমতা ও পরিচয়
(Gender Studies: Society, Power and Identity)
Authors: Prof. (Dr.) Debabrata Debnath | Mr. Biplab Dey | Dr. Amit Adhikari
About the Authors
Prof (Dr.) Debabrata Debnath
Dean, Faculty of Education & Professor, Department of Education
University of Gour Banga, Malda, West Bengal, India . (Former Assistant Professor, Ramakrishna Mission , Brahmananda College of Education, Rahara)
Mr. Biplab Dey
Guest Lecturer (Education), Deuli Govt. P.T.T.I & Researcher (West Bengal State University), Barasat, North 24 Parganas, West Bengal, India
Dr. Amit Adhikari
State Aided College Teacher (SACT-Category -I), Head of Department of Education, Sankrail Anil Biswas Smriti Mahavidyalaya, Jhargram, West Bengal, India
Copyright Signature: By Authors ©
ISBN: 978-93-6008-684-8
( Paperback/ Softback) Edition -1
Rs:249/-
First Published on: 12/01/2026
Language: Multiple languages
Published by : AMITRAKSHAR PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book/
Email: amitraksharpublishers@gmail.com
Phone/ WhatsApp Number: 9735768900
মুখবন্ধ
বর্তমান বিশ্বে সমাজবিজ্ঞান ও মানববিদ্যার আলোচনায় লিঙ্গ অধ্যয়ন (Gender Studies) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। লিঙ্গ কেবলমাত্র জৈবিক পার্থক্যের বিষয় নয়; এটি সমাজ, সংস্কৃতি, ক্ষমতা, রাজনীতি ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এক জটিল সামাজিক নির্মাণ। এই প্রেক্ষাপটে রচিত গ্রন্থ “লিঙ্গ অধ্যয়ন: সমাজ, ক্ষমতা ও পরিচয় (Gender Studies: Society, Power and Identity)” জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020)-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় প্রয়াস।
বর্তমানে উচ্চশিক্ষার লক্ষ্য কেবল তথ্যভিত্তিক জ্ঞান অর্জনে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তন, সামাজিক সংবেদনশীলতা, মানবিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই তার মূল উদ্দেশ্য। NEP 2020 এই দৃষ্টিভঙ্গিকেই অগ্রাধিকার দিয়েছে। সেই আলোকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ২য় সেমেস্টারের MDC/MDC02 – Gender Studies কোর্সের পাঠ্যক্রম অনুসারে এই গ্রন্থটি রচিত হয়েছে। একই সঙ্গে ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমমানের পাঠ্যক্রমের সঙ্গে এর বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণ রাখার প্রচেষ্টা করা হয়েছে, যাতে এটি একটি সার্বজনীন রেফারেন্স গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতে পারে।
এই গ্রন্থের পাঁচটি অধ্যায় লিঙ্গ অধ্যয়নের বিস্তৃত ক্ষেত্রকে ধারাবাহিক ও সুসংগতিভাবে উপস্থাপন করেছে। প্রথম অধ্যায়ে লিঙ্গ, সেক্স, যৌনতা, পুরুষত্ব ও নারীত্বের ধারণা এবং সেগুলির সামাজিক নির্মাণ ব্যাখ্যা করা হয়েছে, যা শিক্ষার্থীদের তাত্ত্বিক ভিত্তি সুদৃঢ় করতে সাহায্য করবে। দ্বিতীয় অধ্যায়ে পরিবার ও কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গগত অচলাধ্যাস বিশ্লেষণ করে বাস্তব সামাজিক সমস্যাগুলিকে চিহ্নিত করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে শক্তি ও প্রতিরোধের প্রেক্ষাপটে ভারতে নারী আন্দোলন এবং নারী শিক্ষায় সমাজ সংস্কারকদের অবদান আলোচনা করা হয়েছে, যা ইতিহাস ও সমসাময়িক বাস্তবতার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে।
চতুর্থ অধ্যায়ে লিঙ্গ ও আন্ত:বিভাগীয়তা (Intersectionality) বিষয়টি জাতি, শ্রেণি, বর্ণ, ধর্ম, যৌনতা ও সক্ষমতা-অক্ষমতার সঙ্গে সম্পর্কিত করে বিশ্লেষণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। পঞ্চম অধ্যায়ে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিভিন্ন রূপ—যৌন নিগ্রহ, গার্হস্থ্য অত্যাচার, ধর্ষণ ও সাইবার অপরাধ—আলোচিত হয়েছে, পাশাপাশি প্রতিরোধ ও মোকাবিলার উপায়ও নির্দেশ করা হয়েছে।
গ্রন্থটি প্রস্তুত করার সময় যথাসম্ভব নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক উৎস অনুসরণ করা হয়েছে। বিষয়ের উপস্থাপনায় মৌলিকতা রক্ষার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। গ্রন্থটির পাণ্ডুলিপি iThenticate সফ্টওয়্যার-এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে 0% Overall Similarity রিপোর্ট পাওয়া গেছে। (Submission ID- trn:oid::3117:569752240, Submission Date: Mar 21, 2026, 9:22 PM GMT+5:30, Download Date: Mar 22, 2026, 11:16 AM GMT+5:30, File Name: Gender Studies book.pdf, Filtered from the Report Small Matches (less than 10 words) Internet sources. এই ফলাফল গ্রন্থটির মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন প্রচেষ্টারই প্রতিফলন।
প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্নোত্তরভিত্তিক অনুশীলনী সংযোজন এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যা শিক্ষার্থীদের আত্মমূল্যায়ন ও পরীক্ষামুখী প্রস্তুতিতে সাহায্য করবে। আমরা আশা করি, এই গ্রন্থ শুধুমাত্র একটি পাঠ্যবই হিসেবে নয়, বরং সমাজে লিঙ্গ-সংবেদনশীল ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে একটি কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।