পরিবেশ অধ্যয়ন ও শিক্ষা (Environmental Studies and Education)
NEW SYLLABUS BASED ON NEP 2020
VU 1st Semester এর VAC01 Environment Studies(ENVS) / BU 1st Semester এর CVA - 1061, Environmental Science/Education, / WBSU 8th Semester এর MAJOR/DS-19 Environmental Education 
নতুন পাঠ্যক্রম অনুসারে স্নাতক স্তরে কোর্সের জন্য
Book Title: পরিবেশ অধ্যয়ন ও শিক্ষা (Environmental Studies and Education)
Authors: Prof. (Dr.) Chandan Adhikary | Mr. Biplab Dey | Debasmita Kundu 
About the Authors:
Prof. (Dr.) Chandan Adhikary
Professor & Head Department of Education , The University of Burdwan, West Bengal, India
Mr. Biplab Dey
Guest Lecturer (Education), Deuli Govt. P.T.T.I & Researcher, West Bengal State University, Barasat, North 24 Parganas, West Bengal, India
Debasmita Kundu
Assistant Professor, Idan Teachers Training College , Paschim Nekra, Panskura, Purba Medinipur, West Bengal, India
Copyright Signature: By Authors © 
ISBN: 978-93-6008-589-6
( Paperback/ Softback) Edition -1
Rs:299/-
First Published on: 31/01/2026
Language: Multiple languages 
Published by : AMITRAKSHAR PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book/
Email: amitraksharpublishers@gmail.com
Phone/ WhatsApp Number: 9735768900
মুখবন্ধ
বর্তমান একবিংশ শতাব্দী মানবসভ্যতার অগ্রগতির পাশাপাশি এক গভীর পরিবেশগত সংকটের সাক্ষী। শিল্পায়ন, নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার এবং ভোগবাদী জীবনযাত্রার ফলে পরিবেশ পরিবেশ আজ মাঝাত্মকভাবে বিপন্ন। জলবায়ু পরিবর্তন, বন্যা উদ্বেগ, জীববৈচিত্র্যের অবক্ষয়, বায়ু-জল-মাটি দূষণ, কঠিন বর্জ্য সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ—এসবই আধুনিক সভ্যতার সামনে এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সকল থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হলো পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানকে মূল্যবোধ ও আচরণে রূপান্তরিত করা। এই প্রেক্ষাপটেই 'পরিবেশ অধ্যয়ন ও শিক্ষা (Environmental Studies & Education)' বিষয়টি গুরুত্ব অর্জন করেছে।
জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) শিক্ষাব্যবস্থায় এক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি সংযোজন করেছে, যেখানে জ্ঞানার্জনের সাথে মূল্যবোধ, দায়িত্বশীল নাগরিকত্ব, পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। স্নাতক স্তরে পরিবেশ শিক্ষা এখন আর কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত মনোভাব, নৈতিকতা ও বাস্তব জীবনমুখী দক্ষতা গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের নির্বিশেষে, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রমে পরিবেশ অধ্যয়ন ও পরিবেশ শিক্ষাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
এই গ্রন্থটি NEP 2020-এর আলোকে প্রণীত নতুন পাঠ্যক্রম অনুসরণ করে রচিত একটি সুসংগঠিত, স্পষ্ট ও বিষয়ভিত্তিক আদর্শ মানের পাঠ্যগ্রন্থ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের SEMESTER-1 VAC-VAC01 (ENVS), পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের SEMESTER-8 MAJOR/DS-19 (EDUSCB19T) এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের SEMESTER-1 VALUE ADDED COURSE (CVA 1061)—এর সিলেবাসকে সমন্বিত করে বইটির বিষয়বস্তু পরিকল্পিত হয়েছে। ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এটি সমানভাবে উপযোগী ও কার্যকর হবে।
গ্রন্থটির প্রতিটি ইউনিট পরিবেশ অধ্যয়ন ও পরিবেশ শিক্ষার মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ আন্দোলন, পরিবেশ দূষণ ও সচেতনতা, পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন, এবং বিশ্ব পরিবেশগত সমস্যা ও নীতিমালা—এই বিস্তৃত ক্ষেত্রকে সুসংগঠিত ও সহজ ভাষায় উপস্থাপন করেছে। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কেসস্টাডি, উদাহরণ ও প্রয়োগভিত্তিক অনুশীলনী সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক চিন্তা ও পরীক্ষাভীতি প্রস্তুতিতে সহায়তা করা হয়েছে।
গ্রন্থটি প্রস্তুত করার সময় যথাসম্ভব নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক উৎস অনুসরণ করা হয়েছে। বিষয়ের উপস্থাপনায় মৌলিকতা রক্ষার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। গ্রন্থটির পাণ্ডুলিপি iThenticate সফটওয়্যার-এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে 0% Overall Similarity রিপোর্ট পাওয়া গেছে। (Submission ID: trn:oid::3117:569753019, Submission Date: Mar 21, 2026, 9:18 PM GMT+5:30, Download Date: Mar 22, 2026, 11:15 AM GMT+5:30, File Name: Environmental book.pdf, Filtered from the Report Small Matches (less than 10 words) Internet sources. এই ফলাফল গ্রন্থটির মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন প্রচেষ্টারই প্রতিফলন।
আমাদের বিশ্বাস, এই গ্রন্থটি শুধু পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতন, দায়িত্বশীল ও টেকসই উন্নয়নমুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশ-অনুরাগী সকল পাঠকের নিকট গ্রন্থটি সমাদৃত হলে আমাদের শ্রম সার্থক হবে—এই প্রত্যাশাই রইল।

DOI Link : ISBN: 978-93-6008-589-6