শিক্ষায় অভীক্ষা, পরিমাপ ও মূল্যায়নের ধারণা (Concepts of Test, Measurement and Evaluation in Education)
NEW SYLLABUS BASED ON NEP 2020
পশ্চিমবঙ্গের সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সুনির্দিষ্ট, অভিন্ন পাঠ্যক্রম অনুসারে রচিত একটি আদর্শ মানের বিষয়ভিত্তিক গ্রন্থ।
Book Title: শিক্ষায় অভীক্ষা, পরিমাপ ও মূল্যায়নের ধারণা (Concepts of Test, Measurement and Evaluation in Education)
Authors: Prof. (Dr.) Jayanta Mete | Mr. Biplab Dey | Dr. Amit Adhikari
About the Authors 
Prof. (Dr.) Jayanta Mete
Former Professor, Department of Education, University of Kalyani, Nadia, West Bengal, India 
Mr. Biplab Dey Guest Lecturer (Education), Deuli Govt. P.T.T.I & Researcher, West Bengal State University, Barasat, North 24 Parganas, West Bengal, India
Dr. Amit Adhikari
State Aided College Teacher (SACT-Category -I), Head of Department of Education, Sankrail Anil Biswas Smriti Mahavidyalaya, Jhargram, West Bengal, India
Copyright Signature: By Authors © 
ISBN: 978-93-6008-096-9
( Paperback/ Softback) Edition -1
Rs:299/-
First Published on: 22/03/2026
Language: Multiple languages 
Published by : AMITRAKSHAR PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book
Email: amitraksharpublishers@gmail.com
Phone/ WhatsApp Number: 9735768900
মুখবন্ধ
শিক্ষা মানবজীবনের সর্বাঙ্গীন বিকাশের অন্যতম প্রধান উপাদান। ব্যক্তির জ্ঞান, দক্ষতা, মনোভাব ও মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। তবে শিক্ষা কার্যক্রমকে ফলপ্রসূ ও কার্যকর করে তুলতে হলে শিক্ষার বিভিন্ন উপাদানকে যথাযথভাবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। এই মূল্যায়নের প্রক্রিয়ায় অভীক্ষা (Test), পরিমাপ (Measurement) এবং মূল্যায়ন (Evaluation) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীর শেখার অগ্রগতি, দক্ষতা ও সাফল্যের স্তর নিরূপণ করতে এই তিনটি ধারণা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বর্তমান শিক্ষাব্যবস্থায় শুধু পাঠদান নয়, শিক্ষার্থীর শেখার ফলাফল নিরূপণ, তার শক্তি ও দুর্বলতা শনাক্ত করা এবং শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে আরও উন্নত করার জন্য বৈজ্ঞানিক ও সুনির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন। অভীক্ষা, পরিমাপ ও মূল্যায়নের ধারণা সেই প্রয়োজন পূরণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে। শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতাকে যথাযথভাবে নিরূপণ করতে হলে নৈর্ব্যক্তিকতা, যথার্থতা এবং বৈজ্ঞানিক অভীক্ষা নির্মাণ ও প্রয়োগ অপরিহার্য। একই সঙ্গে সেই অর্জনকে ফলাফলকে সঠিকভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার জন্য পরিমাপ এবং মূল্যায়নের ধারণা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
এই প্রেক্ষাপটে ‘শিক্ষায় অভীক্ষা, পরিমাপ ও মূল্যায়নের ধারণা’ গ্রন্থটি রচিত হয়েছে। বইটির মূল উদ্দেশ্য হলো শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত এই তিনটি গুরুত্বপূর্ণ ধারণাকে সঠিক, সুস্পষ্ট ও পদ্ধতিগতভাবে উপস্থাপন করা, যাতে শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা বিষয়টি সহজে অনুধাবন করতে পারেন। বইটিতে তাত্ত্বিক আলোচনার যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধারণার ব্যাখ্যা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, ব্যবহার এবং প্রায়োগিক আলোচনা।
গ্রন্থটি চারটি প্রধান ইউনিটে বিভক্ত করা হয়েছে। প্রথম ইউনিটে অভীক্ষার ধারণা, প্রয়োগনীতি, বৈশিষ্ট্য এবং একটি ভালো অভীক্ষা নির্মাণের মৌলিক নীতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে নৈর্ব্যক্তিকতা, নির্ভরযোগ্যতা, যথার্থতা, নম এবং বাস্তবযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি অভীক্ষা নির্মাণের সাধারণ নীতিমালা এবং আদর্শিকরণের প্রক্রিয়াও ব্যাখ্যা করা হয়েছে, যা শিক্ষাগত অভীক্ষা প্রস্তুতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় ইউনিটে পরিমাপের ধারণা, পরিধি এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে। এখানে পরিমাপক স্কেলের বিভিন্ন ধরন—নামসূচক, ক্রমসূচক, ব্যবধানসূচক এবং আনুপাতিক স্কেল—সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গুণ যেমন আগ্রহ, বুদ্ধিমত্তা, প্রবণতা, মনোভাব এবং শিক্ষাগত পারদর্শিতার পরিমাপ সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। এছাড়াও শিক্ষাগত পরিমাপের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে ধারণা এবং সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
তৃতীয় ইউনিটে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অ্যাসেসমেন্টের ধারণা, বৈশিষ্ট্য, নীতি ও পরিধি আলোচনা করা হয়েছে। এখানে অ্যাসেসমেন্টের একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং শিক্ষক এর ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও অ্যাসেসমেন্ট, পরিমাপ ও মূল্যায়নের পারস্পরিক সম্পর্ক এবং পার্থক্য নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।
চতুর্থ ইউনিটে মূল্যায়নের ধারণা, নীতি, গুরুত্ব এবং বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতি আলোচনা করা হয়েছে। এখানে অভীক্ষাভিত্তিক ও অভীক্ষাবহির্ভূত উভয় ধরনের মূল্যায়ন উপেক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি, প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, রেটিং স্কেল, চেকলিস্ট প্রভৃতি স্কেলের ব্যবহার এবং তাদের সুবিধা ও সীমাবদ্ধতাও বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া প্রস্তুতকালীন (Formative), অন্তিমকালীন (Summative) এবং দুর্বলতা নির্ণয়ক (Diagnostic) মূল্যায়নের ধারণা ও পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। নমভিত্তিক ও নির্ণায়কভিত্তিক অভীক্ষা, গ্রেডিং পদ্ধতি এবং ক্রেডিট পদ্ধতির বিষয়েও এখানে আলোচনা করা হয়েছে।
গ্রন্থটি প্রস্তুত করার সময় যথাসম্ভব নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক উৎস অনুসরণ করা হয়েছে। বিষয়ের উপস্থাপনায় মৌলিকতা রক্ষার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। গ্রন্থটির পাণ্ডুলিপি iThenticate সফটওয়্যার-এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে 0% Overall Similarity রিপোর্ট পাওয়া গেছে। (Submission ID: trn:oid::3117:575661389, Submission Date: Apr 7, 2026, 6:02 PM GMT+5:30, Download Date: Apr 7, 2026, 6:30 PM GMT+5:30, File Name - Evaluation Book-1 (1).pdf, Filtered from the Report Small Matches (less than 10 words) Internet sources. এই ফলাফল গ্রন্থটির মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন প্রচেষ্টারই প্রতিফলন।
আমরা আশা করি এই বইটি শিক্ষক, শিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। বিশেষ করে শিক্ষা বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য এই বইটি পাঠক্রম প্রস্তুত এবং বিষয়টির গভীর অনুধাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করবে।
এই গ্রন্থ রচনার সময় বিভিন্ন গ্রন্থ, গবেষণা এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাজ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই বইটি প্রস্তুত করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাঠকবৃন্দের কাছে আমাদের আন্তরিক অনুরোধ থাকবে—বইটির বিষয়বস্তু সম্পর্কে যদি কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা চোখে পড়ে, তবে তা আমাদের জানালে আমরা কৃতজ্ঞ থাকব এবং ভবিষ্যৎ সংস্করণে তা সংশোধনের চেষ্টা করব। পাঠকদের মতামত ও পরামর্শ আমাদের এই ধরনের শিক্ষামূলক গ্রন্থ রচনার আরো উৎসাহিত করবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, শিক্ষায় অভীক্ষা, পরিমাপ ও মূল্যায়নের সঠিক ধারণা শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বইটি সেই প্রচেষ্টার একটি ছোট পদক্ষেপ মাত্র।

DOI Link :