সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা: জীবন, দায়িত্ব ও অন্তর্নির্মাণ (Social Values and Ethics: Life, Responsibility, and Inner Development)
NEW SYLLABUS BASED ON NEP 2020
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম অনুসারে স্নাতক স্তরে 
1st Semester এর MDC-01T/MDC-01: Social Value and Ethics কোর্সের জন্য
Book Title:  সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা: জীবন, দায়িত্ব ও অন্তর্নির্মাণ (Social Values and Ethics: Life, Responsibility, and Inner Development)
Authors: Prof. (Dr.) Asis Kumar Dandapat | Mr. Biplab Dey | Dr. Amit Adhikari 
About the Authors:
Prof. (Dr.) Asis Kumar Dandapat
Principal, Hijli College, Kharagpur, Paschim Midnapur, West Bengal, India
Biplab Dey
Guest Lecturer (Education), Deuli Govt. P.T.T.I & Researcher (West Bengal State University), Barasat, North 24 Parganas, West Bengal, India     
Dr. Amit Adhikari
State Aided College Teacher (SACT-Category -I), Head of Department of Education, Sankrail Anil Biswas Smriti Mahavidyalaya, Jhargram, West Bengal, India
Copyright Signature: By Authors © 
ISBN: 978-93-6008-277-2
( Paperback/ Softback) Edition -1
Rs:259/-
First Published on: 12/01/2026
Language: Multiple languages 
Published by : AMITRAKSHAR PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book/
Email: amitraksharpublishers@gmail.com
Phone/ WhatsApp Number: 9735768900
মুখবন্ধ
জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) ভারতীয় উচ্চশিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। এই নীতির অন্যতম মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবলমাত্র পেশাগত দক্ষতা নয়, বরং নৈতিকতা, সামাজিক দায়িত্ব, মানসিক মূল্যবোধ ও অন্তর্গত বিকাশের সুসংবদ্ধতাও গড়ে তোলা। এই প্রেক্ষাপটে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা: জীবন, দায়িত্ব ও অন্তনির্মাণ (Social Values and Ethics: Life, Responsibility, and Inner Development) গ্রন্থটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পাঠ্যগ্রন্থ হিসেবে রচিত হয়েছে।
এই গ্রন্থটি বিশেষভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠক্রম অনুসারে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের MDC/MDC01 – Social Value and Ethics কোর্সের জন্য প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পাঠ্যক্রমের সঙ্গেও এর বিষয়বস্তুর ঘনিষ্ঠ সাদৃশ্য বিদ্যমান, যা এই গ্রন্থটিকে একটি সর্বজনগ্রাহ্য ও বহুমুখী একাডেমিক সম্পদে পরিণত করেছে।
বর্তমান সমাজে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি, ভোগবাদী মানসিকতা, মানসিক চাপ, পরিবেশগত সংকট এবং সামাজিক সম্পর্কের অবক্ষয় মানুষের জীবনকে জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, আত্মসংযম, মানসিক প্রশান্তি ও দায়িত্ববোধের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই গ্রন্থ মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জীবনের গঠন ও উন্নতিকল্পে সহায়তা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিক নির্দেশনা প্রদান করে তোলা।
গ্রন্থটি মোট তিনটি সুসংগঠিত অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে জীবনদর্শন, প্রাকৃতিক নিয়ম, মানসিক ও আধ্যাত্মিক অবক্ষয়, সামাজিক সম্পদ এবং ভারতীয় দর্শনের মৌলিক ধারাগুলির বিশদভাবে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে শান্তি, আত্মবোধ, নারীত্বের গৌরব, মানুষের দায়িত্ব, মিতব্যয়িতা, স্বাস্থ্য, শিক্ষা, শাসনব্যবস্থা ও বিশ্বশান্তির মতো গুরুত্বপূর্ণ সামাজিক মূল্যবোধ বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে মনসংস্কৃতি, ধ্যান, বায়ো চুম্বকত্ব , চিত্তের তরঙ্গ, স্মৃতিশক্তি, দেহ ও স্বাস্থ্যের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিকসমূহ সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
গ্রন্থটি প্রস্তুত করার সময় যথাসম্ভব নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক উৎস অনুসরণ করা হয়েছে। বিষয়ের উপস্থাপনায় মৌলিকতা রক্ষার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। গ্রন্থটি পাণ্ডুলিপি iThenticate সফটওয়্যার-এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে 0% Overall Similarity রিপোর্ট পাওয়া গেছে। (Submission ID: trnoid::3117:569741679,
Submission Date: Mar 21, 2026, 9:20 PM GMT+5:30, Download Date: Mar 22, 2026, 11:16 AM GMT+5:30, File Name: Social Value and Ethics.pdf, Filtered from the Report Small Matches (less than 10 words) Internet sources. এই ফলাফল গ্রন্থটির মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন প্রচেষ্টাই প্রতিফলন।
এই গ্রন্থে ব্যবহৃত বৈশিষ্ট্য হলো—সহজ, প্রাঞ্জল ও ছাত্রবান্ধব ভাষা; বিষয়ভিত্তিক উপ-বিশ্লেষণ; এবং প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্নোত্তর ভিত্তিক অনুশীলনী, যা শিক্ষার্থীদের আত্মমূল্যায়ন ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। NEP 2020-এর বহুমাত্রিক ও আত্ম:বিষয়ক শিক্ষাদর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই গ্রন্থ শিক্ষার্থীদের চিন্তাশীল, দায়িত্ববান ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমরা আশা করি, এই গ্রন্থটি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের কাছে সমানভাবে উপযোগী ও প্রাসঙ্গিক হবে এবং মানবিক ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে একটি কার্যকর দিশানিদর্শন প্রদান করবে।

DOI Link : ISBN: 978-93-6008-277-2