ভারতীয় জ্ঞান-পরম্পরা (Indian Knowledge Tradition)
NEW SYLLABUS BASED ON NEP 2020
পশ্চিমবঙ্গের সমগ্র বিশ্ববিদ্যালয়ের (VU-PG-DSE2-IKS - 1st Sem) বাংলা বিভাগের স্নাতকোত্তর স্তরের সুনির্দিষ্ট, অভিন্ন পাঠক্রম অনুসারে রচিত একটি আদর্শ মানের বিষয়ভিত্তিক গ্রন্থ
Book Title: ভারতীয় জ্ঞান-পরম্পরা (Indian Knowledge Tradition)
Authors:  Dr. Debasish Das | Dr. Amit Adhikari | Dr. Chandan Mandal | Dr. Shiladitya Satpathi
Dr. Debasish Das
Principal , Surendra Lal Das Teachers' Training College , Baba Saheb Ambedkar Education University ( Erstwhile WBUTTEPA) , Howrah , West Bengal, India
Dr. Amit Adhikari
State Aided College Teacher (SACT-Category -I), Head of Department of Education, Sankrail Anil Biswas Smriti Mahavidyalaya, Jhargram, West Bengal, India
Dr. Chandan Mandal
State Aided College Teacher, (SACT-Category -I), Department of Sanskrit, Garhbeta College, West Bengal, India
Dr. Shiladitya Satpathi
UGC (MoE) Certified Master Trainer in Indian Knowledge Systems &
Assistant Professor & Head, Department of Sanskrit, Chakdaha College, Nadia, West Bengal, India
Copyright Signature: By Authors © 
ISBN: 978-93-6008-563-6
( Paperback/ Softback) Edition -1
Rs:299/-
First Published on: 04/03/2026
Language: Multiple languages 
Published by : AMITRAKSHAR PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book/
Email: amitraksharpublishers@gmail.com
Phone/ WhatsApp Number: 9735768900
মুখবন্ধ
ভারতীয় জ্ঞান-পরম্পরা আমাদের প্রাচীন সভ্যতার ঐশ্বর্য, চিন্তাধারা ও জ্ঞানচর্চার এক অমূল্য ধন। এই জ্ঞান-পরম্পরা শুধু প্রাচীন কালেই সীমাবদ্ধ নয়, বরং এটি আজও শিক্ষাব্যবস্থা, বিজ্ঞান, সাহিত্য, কলা ও সংস্কৃতিতে প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। ভারতীয় জ্ঞান-পরম্পরা’ শীর্ষক এই গ্রন্থটি মূলত নতুন শিক্ষানীতি ২০২০ (NEP 2020) অনুযায়ী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য রচিত। এই গ্রন্থের লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চার মূলনীতি, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, এবং নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিস্ফুটন তুলে ধরা।
প্রথম অধ্যায়ে আমরা ‘ভারতীয় জ্ঞান-প্রণালী’ বা Indian Knowledge System (IKS)-এর ধারণা ও ভাববস্তু ব্যাখ্যা করেছি। এতে প্রাচীন ভারতের জ্ঞানচর্চার বৈশিষ্ট্য, আন্তঃবিষয়ক (interdisciplinary) দৃষ্টিভঙ্গি, এবং আধুনিক শিক্ষাব্যবস্থায় IKS-এর প্রাসঙ্গিকতা আলোচনা করা হয়েছে। শিক্ষাব্যবস্থা শুধু তথ্য-জ্ঞানের নয়, শিক্ষার্থীর চিন্তাশীলতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলাই হলো মূল লক্ষ্য। তাই এই অধ্যায় শিক্ষার্থীদের একদৃষ্টিকোণে নয়, যেখানে তারা কেবল জ্ঞান গ্রহণ করবে না, বরং জ্ঞানকে বোঝা, মূল্যায়ন করবে এবং প্রয়োগ করার সমর্থ্য অর্জন করবে।
দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান বা Astronomy নিয়ে আলোচনা করেছি। বৈদিক জ্যোতির্বিজ্ঞান, নক্ষত্রতত্ত্ব, গ্রহ-নক্ষত্রের গণনা ও পঞ্চাঙ্গ ব্যবস্থার বিবরণ দিয়ে আমরা দেখিয়েছি, কিভাবে প্রাচীন ভারতীয়রা সময় এবং মহাকাশের সম্পর্কের ব্যাপক ধারণা করতেন। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের বৈজ্ঞানিক দিক, যেমন নির্ভুল গণনা, পর্যবেক্ষণমূলক পদ্ধতি এবং পঞ্চ-সাংবৎসরিক, আজও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।
তৃতীয় অধ্যায়ে প্রাচীন ভারতীয় স্থাপত্য নিয়ে আলোচনা করা হয়েছে। বৈদিক ও বৌদ্ধ স্তূপ, মন্দির স্থাপত্যের বিভিন্ন শৈলী (নাগর, দ্রাবিড়, বেসর), গুহা, বিহার, গুহা স্থাপত্য এবং রাজপ্রাসাদ-নগর পরিকল্পনার মধ্যে যে জ্ঞানমূলক নিহিত তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। এই অধ্যায়ে স্থাপত্যকে শুধু শিল্প হিসেবে নয়, বরং বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত জ্ঞানচর্চার উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
চতুর্থ অধ্যায়ে প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি বা Medicine System-এর উপর আলোকপাত করা হয়েছে। আয়ুর্বেদের উৎপত্তি, বিনোধ তত্ত্ব (বায়ু, পিত্ত, কফ), দেহতত্ত্ব ও প্রাকৃতিক উপাদানের ব্যবহার, এবং যোগ ও স্বাস্থ্যচর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমান সময়ে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার গুরুত্ব বৃদ্ধির সঙ্গে এই অধ্যায় শিক্ষার্থীদের প্রাচীন জ্ঞানের বাস্তব প্রয়োগ দেখায়।
পঞ্চম অধ্যায়ে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। গুরু-শিষ্য পরম্পরা, তক্ষশীলা, নালন্দা ও বিক্রমশীলার শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুকুল, শিক্ষার পদ্ধতি, মূল্যবোধ এবং চরিত্র গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এটি শিক্ষার্থীদের দেখায় যে শিক্ষা কেবল তথ্যের সংগ্রহ নয়, বরং নৈতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশের মাধ্যম।
ষষ্ঠ অধ্যায়ে প্রাচীন ভারতীয় ব্যাকরণ চর্চা বা Grammar Studies-এ আলোকপাত করা হয়েছে। ভাষা ও ব্যাকরণের গুরুত্ব, সংস্কৃত ব্যাকরণের উৎপত্তি, শব্দ, ধাতু, বিভক্তি এবং আধুনিক ভাষাবিজ্ঞান ও কম্পিউটেশনাল চিন্তায় প্রাচীন ব্যাকরণের প্রভাব তুলে ধরা হয়েছে। এই অধ্যায় শিক্ষার্থীদেরকে ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং লজিক্যাল চিন্তার দক্ষ করে তোলে।
শিক্ষাগতির লক্ষ্য হলো শিক্ষার্থীদের বহুমাত্রিক জ্ঞান, সুন্দরতা, সমালোচনামূলক চিন্তাশীলতা, এবং সামাজিক-সাংস্কৃতিক সচেতনতা গড়ে তোলা। এই গ্রন্থটি সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে রচিত, যেখানে প্রাচীন আবার প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চার বিভিন্ন দিককে আধুনিক শিক্ষার প্রাসঙ্গিকের উপস্থাপন করে। শিক্ষার্থীরা কেবল তথ্য অর্জন করবে না, বরং ইতিহাস, বিজ্ঞান, ভাষা, শিক্ষা, স্থাপত্য এবং ভাষাবিদ্যা-এর মধ্যে আন্তঃসম্বন্ধ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে।
গ্রন্থটি প্রস্তুত করার সময় যথাসম্ভব নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক উৎস অনুসরণ করা হয়েছে। বিষয়ের উপস্থাপনায় মৌলিকতা রক্ষার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। গ্রন্থটি পাণ্ডুলিপি iThenticate সফটওয়্যার-এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে 0% Overall Similarity রিপোর্ট পাওয়া গেছে। (Submission ID: trnoid::3117:572392472, Submission Date: Mar 28, 2026, 8:15 PM GMT+5:30, Download Date: Mar 28, 2026, 8:34 PM GMT+5:30, File Name: Indian Knowledge Tradition.pdf, Filtered from the Report Small Matches (less than 10 words) Internet sources. এই ফলাফল গ্রন্থটির মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন প্রচেষ্টাই প্রতিফলন।
আমরা আশা করি এই গ্রন্থ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীল চিন্তাভাবনা, এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাবে। এটি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানের সঙ্গে প্রাচীন জ্ঞানের সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। শিক্ষকরাও এই গ্রন্থ ব্যবহার করে শিক্ষার একটি সমৃদ্ধ, অন্তদৃষ্টিপূর্ণ এবং আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারবেন। ভারতীয় জ্ঞান-পরম্পরা শুধুমাত্র অতীতের ইতিহাস নয়; এটি একটি চিরন্তন শিক্ষা ও জ্ঞানচর্চার ধার প্রতিফলন, যা আমাদের সমাজ, সংস্কৃতি এবং শিক্ষাব্যবস্থায় যুগে যুগে প্রাসঙ্গিক থাকবে। এই গ্রন্থ সেই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে।

DOI Link : ISBN: 978-93-6008-563-6